বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

ভবখুরেদের জন্য

হুমায়ন আহমেদের একটা বইয়ে পড়েছিলাম তিন শব্দের তাৎপয ।
তিন শব্দের গুরুত্ব নাকি অনেক । ঈশ্বর মনে হয় এই শব্দটাকে পছন্দ করেন । সবকিছুতে ৩ এর প্রভাব । যেমন ত্রিভুবন, ত্রিকাল, ত্রিনয়ন, ত্রিভুজ ইত্যাদি। এছাড়া আমাদের ব্যক্তি জীবনে এর প্রভাব কম নয় । যেমন আমরা খাই তিন বেলা সকাল দুপুর রাত, আমাদের জীবন কালও তিন অতীত বতমান ভবিষ্যত, আমাদের স্থান ও তিন বেহেস্ত / দোযখ কবর আর দুনিয়া ।
আবার দেখুন ভুলের বেলায় একবার ভুল করলে মাফ, দুই বারও মাফ কিন্তু তিনবারে আর মাফ নাই । সত্যের ব্যাপারেও আছে তিনের মূল্য । তিন সত্যি না বলা অবধি বিশ্বাস করেনা কেউ । মানুষের বেড়ে উঠা তাও আবার তিনভাবে কিশোর , যৌবন আর বার্বধক্য । গান বাজনায় ও আছে তিনের প্রভাব যেমন বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম , কেন আর একদিন বেশি গেলে দোষ ছিল কি?
এই তিনের গুরুত্ব উপলব্ধি করতে পারলে আজই নাম পালটান আর আকিকার দাওয়াত দিন তিন পুরুষের সবাইকে। মনে রাখবেন অনুষ্ঠানের দিন যেন তিন তারিখ হয় ।


তিন মাষ্টার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন