পাগল নাকি?
আপনি নন আমিও না , ওরা ।
কারা তা বলা বাহুল্য । জানেন তো বাংলা ব্যকরণে আবার বাহুল্য দোষ বলে অধ্যায় আছে। যদি ছবি দেখে মজা পান তো ভাল কিন্তু শুধু মজা পাইলে হবে না । এটা থেকে কি বুঝলেন সেটাও বলতে হবে।
মানুষ বিচিত্র চরিত্রের অধিকারী । সে কাউকে ধরা দিতে চাই না । কিন্তু তাকে ধরা পড়তেই হয় ।
জীবনের বিভিন্ন সময়ে মানুষ নানা রকম ভাবে কাটাই । কখনো সে বোকা , কখনো সে চালাক আবার কখনো দু'য়ের মাঝামাঝি।
মানব চরিত্রের উদ্ঘাটন করতে গিয়ে অনেক কবি সাহিত্যিক অকালে ইহকাল থেকে বিদায় নিয়েছেন ।
মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষকে আমরা পাগল বলি এদের চরিত্রের কিছু এলোমেল দিকের কারনে । এটা ভাল কারন তারা মানুষএর স্বাভাবিক স্বাথে আঘাত করে না । আর এটা নিয়ে অনেকে সুযোগ সন্ধানে পাগল সাজেন । তবে ভাইজান মনে রাখেন পাগল সাজার থেকে পাগল হওয়া ভাল।
পাগল হওয়া নিয়ে বিস্তারিত আর এক সময় আলোচনা করব ।
পাগলা বাবা
পাগল থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখুন..................

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন