শনিবার, ১১ মে, ২০১৩

যন্ত্রণা

প্রতিদিন ঘুম থেকে উঠি বেঁচে থাকার যন্ত্রণা নিয়ে । আবার মাঝে মাঝে আনন্দে চিৎকার করতে ইচ্ছা করে আর একটা দিন বেঁচে আছি বলে, আর একটা সকাল পাওয়ার আনন্দটা নিমিশেই মিশে যাই জীবন যুদ্ধের যন্ত্রণাতে । সারাদিন পার করার যন্ত্রণা , রাতের অপেক্ষার যন্ত্রণা । পাওয়া না পাওয়ার যন্ত্রণা , মনের ক্ষুধার যন্ত্রণার সাথে শরীরের ক্ষুধার যন্ত্রণা , না চাইতে খাবার পাওয়ার যন্ত্রণা , অন্যের খাবার কেড়ে খাওয়ার যন্ত্রণা । রাত আসলে রাতের নিধ্বারিত যন্ত্রণা , সময় না কাটার যন্ত্রণা । ভাবি রাত পোহানোর আর কত দেরি। রাত কাটলেই তো জীবনের শেষ অধ্যায়ের কাছে কিছুটা হলেও আগালাম।



এতো যন্ত্রণার মাঝেও কেন জানি মাঝে মাঝে বেঁচে থাকার আনন্দ বোধ করি। হারানোর যন্ত্রণাটাকে আবার একবার হলেও ফিরে পেতে ইচ্ছা করে। প্রায় ভুলেই গেছি , তবু এটা ভেবে ভাল লাগে হারানোর তো আর কিছু নেই কিন্তু তোমাদের আছে। আমরা তোমাদের কাছে কিছু চাই না কিন্তু তোমাদের দেওয়া আমাদের শেষটুকু নিয়েই তো সুখের অশুখ বাধিয়েছ। আমাদের এ হারানোটা মনে করি শুধু কথার কথা ।





তোমাদের জন্য মাঝে মাঝে খুব মায়া হয় । আমরা যা দেখেছি তোমাদের তা দেখার সুযোগ মেলেনি কখনো । যে কখনো নিজ পায়ে পথ চলেনি সে কি করে বুঝবে পথ চলার অনূভুতি? যে হাত কখনো কাঁদা মাটি ছুয়ে দেখেনি সে কি করে অনুভব করবে কাঁদা মাটির কোমলতা ? যে শরীর কখনও আলো বাতাসের প্রকৃত ছোঁয়া পাইনি সে করে উপলব্ধি করবে জীবনের সতেজতা ?



তোমাদের হয়ত সম্পদের পাহাড় হবে  কিন্তু তোমাদের মনে কখনো সহানুভূতির সৃষ্টি হবে না । কিন্তু আমাদের না মনে  অতি প্রাকৃতিক ভাবে তার সৃষ্টি হয়। আমারা সবাই কারো সুখে হাসি আবার একই দুঃখে কাঁদি যদিও আমাদের মাঝে চিরকালীন কোন সম্প্রক নেই না রক্তের , না মনের , না আত্মার। তবুও .........



আসলে এ পৃথিবী রং বদলায় , মানুষ ও তার সাথে বদলে যায় অবলিলায় । আমারা থাকি আর না থাকি এ পৃথিবী তার অক্ষে একই নিয়মে ঘুরবে , বসন্ত আসবে যাবে আর কেউ না কেউ সত্য বল্বেই। আমরা আঘাত সয্য করা শিখে গেছি । আমাদের অনেকেই এখন মাথা উঁচু করতে শিখেছে।


 

তোমরা ভাব তোমাদের অমরত্বের কথা আর আমরা ভাবি সংগ্রামের অমরত্বের কথা । সংগ্রামী অমর না হলেও সংগ্রাম অমর। তাই আমাদের এ সংগ্রাম চলবেই বিজয় না হওয়া অবধি............ যেদিন বিজয় আসবে তোমায় নিমত্রন আমাদের সাথে থেক বাকিটা জীবন...............






 সংগ্রামী জনতা 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন